প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে ধূমপানবিরোধী সমাবেশ হয়েছে। গত শনিবার উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। স্থানীয় লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের উপদেষ্টা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ভাষাসৈনিক জসীম উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী প্রমুখ। সমাবেশে ৫০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।