ধূমপানবিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশ্য স্থানে ধূমপায়ীদের ধরতে নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজারে গতকাল বুধবার বিশেষ অভিযান চালিয়েছে র্যাব-৫-এর সদস্যরা। অভিযানে প্রকাশ্যে ধূমপান করার দায়ে সজল নামের এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। র্যাবের গণসংযোগ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের খবর জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।