ধূমপানমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রধান কার্যালয় ধূমপানমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির কার্যালয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহিদুর রহমান এ ঘোষণা দেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট।