ধূমপানমুক্ত থাকা ও কায়িক শ্রম হূদেরাগের ঝুঁকি কমায়
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও হূদেরাগ ও স্ট্রোক ভয়াবহ রূপে বিস্তার লাভ করছে। তবে চর্বিজাতীয় খাবার ও ধূমপানমুক্ত থেকে কায়িক পরিশ্রম করলে এই দুটি রোগের প্রকোপ ৮০ শতাংশ এড়ানো সম্ভব। গতকাল শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন আয়োজিত ‘হূদেরাগ প্রতিরোধে গণ-সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল মালিক হূদেরাগ ও স্ট্রোকের জন্য মানুষের অজ্ঞতা ও অসচেতনতাকে দায়ী করেন। তিনি বলেন, বেশি করে শাক-সবজি খেতে হবে। শরীরে বাঞ্ছিত ওজন রাখতে হবে। নিয়মিত খেলাধুলা করতে হবে বা হাঁটতে হবে। মনে রাখতে হবে, ‘শৃঙ্খলা মানেই জীবন’। ৪০ বছর বয়সের পর ডাক্তারের কাছে শরীর চেকআপ করাতে হবে। অন্যথায় এই দুটি মরণব্যাধি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ত্বাসীন আক্তার হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেশেন্ট ওয়েলফেয়ার কমিটির সদস্য আশরাফুন নেসা খাতুন, চিফ কার্ডিয়াক সার্জন ফারুক আহমেদ, চিফ কনসালট্যান্ট ফজিলা-তুন-নেসা মালিক ও সহযোগী অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বক্তব্য দেন। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন মো. সারোয়ার কামাল, চিফ কনসালট্যান্ট হাসনাইন নান্নাসহ জেলার বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে বেলা সাড়ে তিনটা থেকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হূদেরাগ বিশেষজ্ঞদের পরিচালনায় ‘বিশেষ হার্ট ক্যাম্প’ হয়।