প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের নগর ভবন (সিটি করপোরেশনের কার্যালয়) গতকাল সোমবার থেকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বেসরকারি সংস্থা সীমান্তিকের ‘তামাকমুক্ত সিলেট’ প্রকল্পে ‘সিলেট সিটি করপোরেশনের ধূমপানমুক্ত নীতিমালা স্বাক্ষর’ অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মেয়র বলেন, ‘ধূমপানমুক্ত ঘোষণার প্রথম কয়েক দিন আমরা পর্যবেক্ষণ করব। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল থেকে নগর ভবনের আশপাশে বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ করা হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সচিব শরীফুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী। সীমান্তিকের প্রকল্প ব্যবস্থাপক মাসুম বিল্লাহ চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।