ধূমপানমুক্ত মাধবদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদী পৌরসভাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনে মাধবদী পৌরসভা এবং স্বেচ্ছাসেবী ধূমপান ও ভেজালবিরোধী মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি যৌথভাবে এ ঘোষণা দেয়। পৌর মেয়র মো. মোশাররফ হোসেন প্রধানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারডা সোসাইটির প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক সফিউদ্দিন আহমদ। প্রধান আলোচক ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুরাদ ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আরএমও সৈয়দ আমিরুল হক, মাধবদী পৌর আওয়ামী লীগের সভাপতি সালাহ্ উদ্দিন আহমেদ, সারডা সোসাইটির উপদেষ্টা মোসলেহ উদ্দিন ও দপ্তর সম্পাদক তাজুল ইসলাম।