ধূমপানমুক্ত রাখতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবহুল স্থান ও গণপরিবহন ধূমপানমুক্ত রাখতে রংপুরে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) ও জেলা পুলিশ যৌথভাবে এর আয়োজন করে। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে সভায় সহকারী পুলিশ সুপার আতাউর রহমান ও সাইফুর রহমান, তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন জেলা কমিটির সভাপতি সুশান্ত ভৌমিক, এসিডি কর্মকর্তা তৌফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অতিরিক্ত পুলিশ সুপার ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশকে ধূমপান না করা এবং সব থানা, ব্যারাক ও পুলিশ ফাঁড়িতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন।