ধূমপানমুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর স্টেডিয়ামসহ খেলাধুলার সব স্থান ধূমপানমুক্ত রাখা এবং সেখানে তামাকজাত দ্রব্যের বিপণন বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার রাজধানীর পান্থপথে এসইএল সেন্টার মিলনায়তনে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা। উপস্থিত ছিলেন ইউনিসেফের কনসালট্যান্ট জাকির হোসেন ভূঁইয়া, অগ্রদূত ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, মেধাকুঞ্জ বিদ্যালয়ের প্রিন্সিপাল লায়লা এনাম, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব হেলাল উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মহিউদ্দিন আহমেদ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, রোমানা আফরোজ, এসইএলের সেইফটি কর্মকর্তা শেখ আব্দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।