ধূমপানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে বা পাবলিক প্লেসে ধূমপান না করার জন্য আহ্বান জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৬ উপলক্ষে গতকাল মঙ্গলবার শহরের স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। খুলনা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি, বাংলাদেশ তামাকবিরোধী জোট ও অন্যান্য সহযোগী সংস্থা এ সভার আয়োজন করে। খুলনা সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বেসরকারি সংস্থা ‘সিয়াম’-এর নির্বাহী পরিচালক মো. মাসুম বিল্লাহ, বটিয়াঘাটার ইউএনও মুহাম্মদ বিল্লাল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।