ধূমপানের কারণে বছরে ৫৭ হাজার মানুষ মারা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবছর ধূমপানের কারণে বিভিন্ন রোগে ৮৫ হাজার মানুষ মারা যায়। খুলনা নগরের স্কুল হেলথ ক্লিনিকে গত সোমবার আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইনের প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্ধৃতি দিয়ে এ তথ্য উপস্থাপন করেন।বেসরকারি সংস্থা (এনজিও) সিয়াম, সিডোপ, অর্পণ ও লাইভ ফাউন্ডেশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আজমল আহম্মেদ।্রবিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন মো. আবদুল হান্নান, খুলনা উন্নয়ন ফোরামের নেতা ফিরোজ আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৫ সালে প্রণীত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনটির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ধূমপান অনেকাংশে কমানো সম্ভব।্রতাঁরা জনসচেতনতার মাধ্যমে ধূমপানের কুফল তুলে ধরা, পারিবারিকভাবে ধূমপানের কুফল সম্পর্কে সন্তানদের ধারণা দেওয়া, অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রি না করা, ধূমপায়ীদের বন্ধু হিসেবে বর্জন করার মতো সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।