ধূমপায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে ধূমপানের অপরাধে তিন ব্যক্তিকে জরিমানা ও দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দুজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আশরাফুল আলম এ সাজা প্রদান করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিজয়নগর থানা এলাকায় ধূমপান করার সময় শাহ আলম (৩১), সুনিন্দ (৪৬) ও স্বপন (৩২) নামে তিনজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত প্রকাশ্যে ধূমপানের অভিযোগে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। এদিকে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে উপজেলার আড়িয়ল গ্রামের মিজু মিয়া নামে এক ব্যক্তিকে তিন দিন ও একই গ্রামের হাফিজ মিয়া নামে এক ব্যক্তিকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। l