ধূলিদূষণ রোধে নীতিমালা তৈরির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধূলিদূষণ নিয়ন্ত্রণে সরকারকে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি ও তার প্রয়োগ কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক মানববন্ধনকালে বক্তারা এ আহ্বান জানান।বক্তারা বলেন, রাজধানীর ধূলিদূষণ প্রকট আকার ধারণ করেছে। এই দূষণের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়েসের মানুষ। তা ছাড়া দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম। তাই ধূলিদূষণ নিয়ন্ত্রণে সরকারকে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি ও তার প্রয়োগ কার্যক্রম হাতে নিতে হবে। বিজ্ঞপ্তি।