প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘পাইলিন’ উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল রয়েছে। খবর বাসসের।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বাসস জানায়, ঘূর্ণিঝড়টি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ, কক্সবাজার উপকূল থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার।