ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল বুধবার ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত করার বিষয়ে একটি চিঠি আসে।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, মজনু মিয়ার বিরুদ্ধে ধোবাউড়া থানায় এবং বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনে মামলা আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে উপজেলা প্রশাসনের স্বার্থবিরোধী কাজের অভিযোগের প্রমাণ পেয়েছেন আদালত। এ কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মজনু মিয়া ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করায় আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।