ধোবাউড়ায় আদিবাসী প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা সদরে আদিবাসী শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করেছে একদল সন্ত্রাসী। গত রোববার সন্ধ্যারাতে বোনের খালি বাসায় একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে তারা মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। পরে ওই রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি বাসায় আদিবাসী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) বোনের বাসায় একা পেয়ে কয়েকজন সন্ত্রাসী জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ধর্ষিতার বোন ও ভগ্নিপতি বাসায় ফিরে কিশোরীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।