ধোবাউড়ায় নয় বছরের শিশুকে ধর্ষণ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার একটি গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় নয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। অপহরণের পর তিন বখাটে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটানয় ওই শিশুটির বাবা গতকাল বৃহস্পতিবার ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তবে পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের একটি দোকানে কেরোসিন আনতে যায়। দোকান থেকে বাড়ি ফেরার সময় গ্রামের বখাটে লিটন মিয়া (২৪), রাসেল মিয়া (২১) ও কালাচান (২০) তাকে জোর করে ধরে রাস্তার পাশে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি মারা গেছে মনে করে লিটন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেয়েটির বাবা লিটনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সেখানে চিকিৎসাধীন।শিশুটির বাবা বলেন, ‘আমার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছে। যারা আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে, আমি তাদের বিচার চাই।’ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, মামলা হয়েছে। তবে আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।