ধোবাউড়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গুজিরকান্দা গ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মাছ মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
পুকুরের মালিক মোখলেছুর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেছুর রহমানের বাড়ি উপজেলার দর্শা গ্রামে। তিনি গুজিরকান্দা গ্রামে এক একর আয়তনের পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পুকুরে পাঙাশ, শিং, মাগুর ও পাবদা মাছ ছিল। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মোখলেছুর বাড়ি ফেরার আগে পুকুরপাড়ে যান। ওই সময় পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখতে পান তিনি। কিছুক্ষণের মধ্যে তিনি নিশ্চিত হন তাঁর পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে।