ধোলাইখালে মার্কেটে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধোলাইখালে আজ শুক্রবার সন্ধ্যায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখন কিছু বলতে পারছি না।’