ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রামুতে সংহতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়াসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া নারকীয় ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করে দীপ প্রজ্বালন সমাবেশ করেছে জাতীয় সামপ্রদায়িক সমপ্রীতি উদ্যোগ। গত সোমবার সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ হয়। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত দীপ প্রজ্বালন সমাবেশের সঙ্গে মিল রেখে এই সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় সামপ্রদায়িক সমপ্রীতি উদ্যোগের পক্ষ থেকে সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক ও লেখক আবুল মোমেন, সমাজকর্মী কমল সেনগুপ্ত ও বেসরকারি সংস্থা বিটাকের নির্বাহী পরিচালক শিশির দত্তসহ স্থানীয় শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থপতি তাইমুর ইসলাম।জাতীয় সামপ্রদায়িক সমপ্রীতি উদ্যোগের পক্ষ থেকে চট্টগ্রাম, সিলেট শহর এবং বগুড়া জেলার পাঁচবিবি শহরে একইভাবে দীপ প্রজ্বালন সমাবেশের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।