ধ্বংসাত্মক কার্যক্রমে তৎপর থাকার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গোপন কার্যক্রমে তৎপর থাকার অভিযোগে জামায়াতের নেতা মোক্তার হোসেন সাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাঞ্জিমুন ইসলাম একাডেমী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহূত একটি কম্পিউটার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।গতকাল মঙ্গলবার রায়পুর থানার পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠায়। আদালত ১২ নভেম্বর রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। মোক্তার হোসেন বামনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।সূত্র জানায়, মোক্তার হোসেন কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে বেশ পারদর্শী। তিনি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের কাছে বেনামে মেইল পাঠিয়ে হুমকি-ধমকি দিতেন। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক দিন ধরে তাঁর ওপর নজর রাখে। পরে তাঁকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ধ্বংসাত্মক কার্যাকলাপে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর ব্যবহূত কম্পিউটারটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।থানা হাজতে অবস্থানকালে মোক্তার হোসেন সাহিদী বলেন, ‘আমি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সত্য। তবে কোনো ধ্বংসাত্মক কার্যাকলাপের সঙ্গে জড়িত নই।’