ধ্বংসাত্মক রাজনীতি পরিহারে আ.লীগ ও বিএনপির সমঝোতা স্বাক্ষর সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বংসাত্মক রাজনীতি পরিহার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুধারার রাজনীতির অঙ্গন তৈরি করতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা স্বাক্ষর সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান এবং জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মেয়র মো. মোকাদ্দেছ আলী এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন।৪ সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জে উন্নয়নকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, টেন্ডারবাজি বর্জন, ধ্বংসাত্মক কার্যক্রম বর্জন প্রভৃতি বিষয়ে একমত পোষণ করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের এক যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক গতকাল এই সমঝোতাপত্র স্বাক্ষরের তারিখ ঘোষণা করা হয়। ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ও যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সাত দফা ইশতেহার ঘোষণা করা হবে।জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ জানান, ‘আমরা সিরাজগঞ্জবাসীকে শান্তি দিতে চাই। উন্নয়নে শরিক হতে চাই। ইতিপূর্বে সিরাজগঞ্জে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এসব ঘটনায় যারা ধ্বংসাত্মক কার্যক্রম করেছে, তাদের বিরুদ্ধে আমরা দুই দলের পক্ষ থেকেই ব্যবস্থা গ্রহণ করব।’ কেন্দ্র থেকে ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে প্রতিবাদ করা হবে। জ্বালাও-পোড়াও, লুটপাট-ভাঙচুর বর্জন করা হবে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, ‘আমরা রাজনীতি করি সিরাজগঞ্জ তথা দেশের উন্নয়নের স্বার্থে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে সিরাজগঞ্জে বেশ কিছু অন্যায় কর্মকাণ্ড করা হয়েছিল। উভয় দলের পক্ষ থেকেই ঘটনাগুলোর প্রতি কঠোর নজরদারি করা হবে। সিরাজগঞ্জের উন্নয়নের স্বার্থে কোনো দলেরই অগণতান্ত্রিক কর্মকাণ্ড মেনে নেওয়া যাবে না। যে কারণে আমরা সমঝোতায় একমত হয়েছি।’