ধ্বনি ঢাকার আত্মপ্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনি এবার রাজধানী ঢাকা থেকে যাত্রা শুরু করল। সংগঠনটির সাবেক সদস্যদের নিয়ে গড়ে ওঠা ‘ধ্বনি, ঢাকা’ নামে গতকাল শনিবার এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ছায়ানট মিলনায়তনে ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়।
অনুষ্ঠানে ধ্বনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আতিক আকবরের নির্দেশনায় কবি সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভিতর-এর এক দৃশ্যকাব্যগাঁথা মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শামসুল হকের স্ত্রী ঔপন্যাসিক আনোয়ারা সৈয়দ হক ধ্বনির সাফল্য কামনা করেন। উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আহকাম উল্লাহ ও আনিসুজ্জামান প্রমুখ।