ধ্রুবতারার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব উন্নয়ন সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সম্মেলন হয়েছে গতকাল শুক্রবার। সকালে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন উপলক্ষে সদস্যদের তথ্য-প্রযুক্তিবিষয়ক কর্মশালাও হয়। শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান। এ ছাড়া বক্তব্য দেন সার্ক ইয়ুথ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও ধ্রুবতারার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী, ধ্রুবতারার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোমেনা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ আমির আজম খান, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ। অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পদকপ্রাপ্ত বিয়ানীবাজারের আতাউর রহমান খান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার মো. সফিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।