নওগাঁ ও বগুড়ায় দুই খুন
নওগাঁর পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আদিবাসী সুফল মুর্মুকে (৫৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। বগুড়ার কাহালু উপজেলায় ছিনতাইকারীদের হাতে এক সিএনজি অটোরিকশাচালক খুন হয়েছেন। সুফল মুর্মুর ছেলে রতন মুর্মু জানান, তাঁর বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে। গতকাল রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। কাহালু থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সদর উপজেলার নামুজা বাজার থেকে যাত্রীবেশে একটি অটোরিকশায় তিনজন ছিনতাইকারী ওঠে। অটোরিকশাটি কাহালু উপজেলার তিনদীঘি-কর্নিপাড়ার মধ্যবর্তী স্থানে ছিনতাইকারীরা চালক মো. মিঠনকে (২৮) মারধর করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে শ্রমিকেরা গুরুতর আহত অবস্থায় মিঠনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকি ৎ সক তাঁকে মৃত ঘোষণা করেন।