নওগাঁ ও শেরপুরে জাতীয় শিশুকন্যা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কন্যাশিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানে গতকাল সকালে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বগুড়া শহরে মানববন্ধন হয়। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে l ছবি: প্রথম আলো
‘কন্যাশিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানে গতকাল সকালে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বগুড়া শহরে মানববন্ধন হয়। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করে l ছবি: প্রথম আলো

‘শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’—এ আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশের মতো গতকাল শুক্রবার নওগাঁ ও বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। নওগাঁয় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এবং শেরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে গতকাল নওগাঁ জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিছার রহমান। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী, নারীনেত্রী রাজিয়া সুলতানা, প্রভাতী মহিলা উন্নয়ন সমিতির সভাপতি পারভীন আকতার, নারীনেত্রী নুরজাহান বেগম, মেরিনা বেগম, শিরিন সুলতানা প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন মহিলা সমিতির প্রতিনিধি ও স্কুল-কলেজের ছাত্রীরা অংশ নেয়।
এদিকে জেলার সাপাহার ও নিয়ামতপুর উপজেলাতেও স্থানীয় প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গতকাল সাপাহার উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে দিবসটি উপলক্ষে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এখানে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেজওয়ানুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্যামল সাহা প্রমুখ।
নিয়ামতপুর উপজেলা পরিষদের সামনের সড়কে দিবসটি উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ইউএনও মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।
এদিকে বগুড়ার শেরপুরে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম বেলাল হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তা সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম, শাহিন আলম প্রমুখ।