নওগাঁ কেডি স্কুল চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু-কিশোর কুইজ প্রতিযোগিতায় নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় নাভিদ মুনতাসিম, মোয়াজ্জেম রহমান ও নুমান আহম্মেদ চৌধুরীর এই দলটি চ্যাম্পিয়ন হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পুরস্কার বিতরণ করেন। নওগাঁ কেডি স্কুলের শিক্ষক হাসমত আলী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী দলটির সমন্বয় সাধন করেন।
নওগাঁ প্রতিনিধি