নওগাঁ জেলা দল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে গত শুক্রবার বিকেলে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে নওগাঁ জেলা দল ৪-৩ গোলের ব্যবধানে নাটোর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা ড্র হয়।
খেলায় ২০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিল।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ১৬ ভরি স্বর্ণের ট্রফি তুলে দেন নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়া হয়।
ফুটবল টুর্নামেন্টটি ২৩ অক্টোবর নাটোরে শুরু হয়। এতে নাটোরসহ রাজশাহী বিভাগের আটটি জেলা দল অংশ নেয়।