নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চালবোঝাই ট্রাক ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দিন আগে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া চালবোঝাই একটি ট্রাক, ট্রাকের চালক ও তাঁর সহকারী নিখোঁজ রয়েছেন। ট্রাকটি ছিনতাই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ মার্চ রাতে নওগাঁর দ্বীজেন্দ্রনাথ ঘোষ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স ঘোষ ট্রেডার্স’ থেকে চার লাখ ২০ হাজার ২৬০ টাকার ৩০০ বস্তা চাল চট্টগ্রামের নতুন চাকতাই এলাকার সেকেন্দার হোসেনের আড়তে পাঠানোর উদ্দেশ্যে একটি ট্রাক ভাড়া করেন। তাঁর ভাড়া করা ‘ঢাকা মেট্রো-ট-১১-১১৫৪’ নম্বরের ট্রাকটি ওই দিন রাতে নওগাঁ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ১৪ মার্চ ট্রাকটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর চালের মালিকের সঙ্গে ট্রাকের চালক ও তাঁর সহকারীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি।