নওগাঁ মুক্ত দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ ডিসেম্বর, নওগাঁ পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক বিজয়ের পরদিনও যুদ্ধ হয় নওগাঁয়। নওগাঁয় বিভিন্ন জায়গায় সম্মুখযুদ্ধে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিটের কমান্ডার গোলাম সামদানী। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের খবর জানার পর নওগাঁয় যুদ্ধকালীন কমান্ডার জালাল হোসেন চৌধুরী নওগাঁ শহর আক্রমণের সিদ্ধান্ত নেন। ১৭ ডিসেম্বর মুক্তিসেনারা শহরে প্রবেশের চেষ্টা চালান। শুরু হয় সম্মুখযুদ্ধ। এতে শহীদ হন ছয়জন মুক্তিযোদ্ধা। পরদিন মিত্রবাহিনী যোগ দিলে পাকিস্তানি সেনাদের পতন হয়। শহরের সরকারি কে ডি উচ্চবিদ্যালয় মাঠে তাঁরা আত্মসমর্পণ করেন। দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১০টায় শহরের এ-টিম মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা হবে। এতে অংশ নেবে ধামইরহাটের সেই কিশোরী ঘোড়সওয়ার তাসমিনা আক্তার।