নওগাঁয় এক রাতে দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর ও ধামইরহাট উপজেলায় দুটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকারসহ নয় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রানীনগর উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামের দীলিপ কুমার পালের বাড়িতে বুধবার দিবাগত রাত চারটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা সীমানা প্রাচীর টপকে ওই বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও সিন্দুক ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও মুঠোফোনের আটটি সেট লুট করে নিয়ে যায়।
বুধবার মধ্যরাতে ধামইরহাটের ফার্সিপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন নামের এক কৃষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।