নওগাঁয় বেসরকারি ক্লিনিকগুলোতেও চিকিৎসকদের কর্মবিরতি
সন্ত্রাসী হামলার প্রতিবাদে চিকিৎসকেরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। গতকাল বুধবার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকেরা।
গত সোমবার স্বাস্থ্য সনদ নেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা জেলার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই হামলা চালায়। এতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসকসহ মোট ১০ জন আহত হন। এর প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকেরা ধর্মঘটের ডাক দেন। এতে বিপাকে পড়েছে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মহাদেবপুরের গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফ গত কয়েক দিন ধরে তাঁর এক রোগীর জন্য প্রত্যাশিত স্বাস্থ্য সনদ দাবি করছিলেন। এ নিয়ে তাঁর সঙ্গে হাসপাতালের চিকিৎসকদের মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে লতিফ সোমবার সকাল ১০টার দিকে ২০-২৫ জন লোক নিয়ে ওই হাসপাতালে হামলা চালান। এতে মহাদেবপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক আখতারুজ্জামান, চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ দাস, দন্ত বিভাগের চিকিৎসা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ সেবিকা শিল্পী খানম ও ল্যাব সহকারী মিঠুন কুমার দেব নাথসহ মোট ১০ জন আহত হন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা কমিটির সাধারণ সম্পাদক হাবিব নেওয়াজ জানান, ওই হামলার মূল নায়ক লতিফ মেম্বার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি চলবে। :n:
bH ����(����রাক চালাতে পারলে চরমাধবদিয়া থেকে ফরিদপুর শহরে আসা সহজ হতো। কিন্তু দোকানের কারণে সেতুটি ব্যবহার না করতে পারায় আমাদের ছয় কিলোমিটার পথ ঘুরে মদনখালী দিয়ে যাওয়া-আসা করতে হয়।’
দুলাল প্রামাণিক বলেন, ‘আমাদের জায়গায় সেতু করা হয়েছে। আমরা সেতু করার সময় বাধা দিয়েছি। এ ব্যাপারে আদালতে মামলা আছে।’
এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আদদাদ বলেন, সেতু নির্মাণের সময় দুলাল প্রামাণিককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময় তিনি রাজি হয়েও পরে পিছিয়ে যান। ওই জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব আনুমোদিত হলে ঘরটি উচ্ছেদ করা হবে।