নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের করোনেশন হল সোসাইটি মিলনায়তনে গতকাল শনিবার বেলা ১১টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ নাসিমের (ভিপি নাসিম) সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু মোল্লা কাওসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাংসদ সাধন মজুমদার, শহীদুজ্জামান সরকার, ইসরাফিল আলম প্রমুখ।
সভাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ নাসিম বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো অস্তিত্ব নেই। উচ্চ আদালতের রায়ে তা বাতিল হয়েছে। বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।