নওগাঁর সিভিল সার্জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বর্ধিত চাকরি করার ঘটনা প্রমাণিত হওয়ায় নওগাঁর সিভিল সার্জন সোলায়মান আল ফারুককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-২ অধিশাখার উপসচিব হুমায়ন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে পুনর্বহালের সময় থেকে অব্যাহতির সময় পর্যন্ত সোলায়মান আল ফারুক বেতন-ভাতাসহ অন্যান্য যে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। ভুয়া সনদ দিয়ে বর্ধিত সময়ে চাকরির সুবিধা নেওয়ার অভিযোগ নিয়ে সিভিল সার্জনের বিরুদ্ধে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। তদন্তে ঘটনাটি প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।এ ব্যাপারে যোগাযোগ করা হলে সোলায়মান আল-ফারুক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।