নওগাঁয় অজ্ঞাত প্রাণীর আক্রমণে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার গোবিন্দপুর ও কীর্তিপুর এবং বদলগাছী উপজেলার বালুভরা, মির্জাপুর ও চাঁদপুর গ্রামে গত বুধবার রাতে অজ্ঞাত প্রাণীর আক্রমণে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এসব গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তিরা জানান, অজ্ঞাত প্রাণীটি দেখতে অনেকটা শেয়ালের মতো, কিন্তু এর পেট অনেক মোটা। প্রাণীটি রাতের অন্ধকারে লোকজনকে পেছন থেকে আক্রমণ করে নখের আঁচড় দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।