নওগাঁয় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম শিরিন বেগম (২১)। গতকাল সোমবার পুলিশ শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।