নওগাঁয় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থীদের বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা সেলিম উদ্দিন তরফদার এবং নওগাঁ-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের নেতা রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দুজনই কলস প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফজলে রাব্বী স্বাক্ষরিত পত্রে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, সেলিম জেলা আওয়ামী লীগ কমিটির সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রফিকুল জেলা যুবলীগের সাবেক সভাপতি। নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকরাম হোসেন চৌধুরী এবং নওগাঁ-৫ আসনে আবদুল মালেক দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সেলিম তরফদার জানান, তাঁর জনপ্রিয়তায় ও এলাকার মানুষের ভালোবাসায়
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রফিকুল জানান, তিনি দলের কোনো সদস্য নন। তাই বহিষ্কৃত হওয়ার কোনো প্রশ্ন আসে না।