নওগাঁয় ইটভাটার চিমনি ধসে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গতকাল সোমবার একটি ইটভাটার চিমনি ধসে আবদুস ছাত্তার (৩৩) ও মাবুদ হোসেন (৩১) নামের দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। এ সময় ধসে পড়া চিমনির নিচে চাপা পড়ে রবিউল ইসলাম ও ইমতিয়াজ আলম নামের আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সরোয়ার্দী বলেন, উপজেলার গাবতলী গ্রামে নির্মাণাধীন একটি ইটভাটার চিমনি তৈরির সময় গতকাল বেলা তিনটার দিকে হঠাৎ করে তা ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই ছাত্তার ও মাবুদ নামের দুই শ্রমিক মারা যান।