নওগাঁয় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত চার হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় মৌসুুমি ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে। গত তিন সপ্তাহে এ রোগে জেলার বিভিন্ন স্থানে প্রায় চার হাজার মানুষ আক্রান্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।নওগাঁর সিভিল সার্জন আশেক হোসেন জানান, বাংলাদেশে প্রতিবছর বর্ষার শুরুতে ভাইরাল সংক্রমণে বেশ কিছু মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়। এবার এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। প্রায় তিন সপ্তাহ আগে শুরু হওয়া জ্বরে আক্রান্তের সংখ্যা গত বৃহস্পতিবার পর্যন্ত তিন হাজার ৯৩৭ জন রেকর্ড করা হয়েছে। এর মধ্যে উল্লিখিত সময়ে নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৩০৪।আশেক হোসেন আরও জানান, ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তির উপসর্গগুলো হচ্ছে সর্দি, কাশি ও মাথাসহ সারা শরীরে ব্যথা এবং খাবার গ্রহণের প্রতি প্রচণ্ড অনীহা।সিভিল সার্জন আশেক হোসেন জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আক্রান্ত ব্যক্তিদের পর্যাপ্ত বিশ্রাম, ভালো খাবার ও বেশি করে পানি পান ও প্যারাসিটামল-জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।