নওগাঁয় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নার্গিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস সরকার।
নার্গিস সরকার।

নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নার্গিস সরকার। চলমান ইউপি নির্বাচনে জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউপির মধ্যে এখন পর্যন্ত তিনিই একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী।
৭ মে ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে সাপাহারে নির্বাচন হবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাপাহারের ছয়টি ইউপিতে মোট ২২ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলার সদর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) নার্গিস সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নার্গিস সরকার ছাড়া সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আকবর আলী এবং বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ১১টি উপজেলার মধ্যে তিনটিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। সাপাহারসহ আরও তিনটি উপজেলায় ৭ মে নির্বাচন হবে। ২৮ মে পঞ্চম দফা নির্বাচনে জেলার মান্দা ও রানীনগর উপজেলায় নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সর্বশেষ ধাপে জেলার তিনটি উপজেলায় নির্বাচন হবে।
নার্গিস সরকার বলেন, ‘মূলত এলাকার মানুষের সেবা করার ব্রত থেকেই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।’ দলের সিদ্ধান্তের বাইরে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় নার্গিসকে দল থেকে বহিষ্কার করা হয়।