নওগাঁয় কাবাডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্ট হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। শহরের নওযোয়ান মাঠে গতকাল বুধবার বিকেলে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি টুর্নামেন্টের চূড়ান্ত খেলা হয়। চূড়ান্ত খেলায় নওগাঁ সদর উপজেলা দলকে পরাজিত করে রাণীনগর উপজেলা কাবাডি দল জয়ী হয়। খেলায় জেলা প্রশাসক আমিনুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক এম খুরশীদ হোসেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার, ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার কোম্পানির বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ইউএনও রেজাউল বারী প্রমুখ।