নওগাঁয় ক্রীড়া সংগঠন স্পোর্টস ইনস্টিটিউটের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্থানীয় খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে নওগাঁয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ স্পোর্টস ইনস্টিটিউট (এনএসআই) যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার নওগাঁর স্থানীয় একটি হোটেলে এনএসআই গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদকে প্রতিষ্ঠানটির সভাপতি ও তরুণ ফুটবলার এস এম শাহজাহানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে লিটন আহমেদ, মুরাদ উজ্জামান ও এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম, অর্থ সম্পাদক খাইরুল ইসলাম বাবু, মহিলাবিষয়ক সম্পাদক হাবিবা আক্তার সুইটি। কার্যনির্বাহী সদস্যরা হলেন আবদুর রহমান, মেহেদী হাসান মিম, সোহাগ বর্মণ, বুলবুল ইসলাম নয়ন, মাজেদুর রহমান শান্ত ও পরাগ।
এ সম্পর্কে প্রতিষ্ঠানটির নবনির্বাচিত সভাপতি আজাদ হোসেন বলেন, ‘বিশেষজ্ঞ ও দক্ষ খেলোয়াড়দের মাধ্যমে এই প্রতিষ্ঠানে খেলোয়াড়দের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ক্রীড়া গবেষণার মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী খেলাধুলার মান উন্নয়নে ভূমিকা রাখাও আমাদের প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।’