নওগাঁয় গির্জার তত্ত্বাবধায়কের ঘরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় চার্চ অব বাংলাদেশ মিশনের আবাসিক এলাকায় তত্ত্বাবধায়কের একটি ঘর গত বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তত্ত্বাবধায়ক জানান, নাশকতার উদ্দেশে কেউ আগুন দিয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, এটি কোনো নাশকতার ঘটনায় নয়।
গির্জাটির তত্ত্বাবধায়ক আলবার্ট ফলিয়ার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আমি বাড়িতে তালা দিয়ে বাইরে যাই। এ সময় বাড়িতে কেউ ছিল না। পৌনে আটটার দিকে আমার স্ত্রী কর্মস্থল থেকে বাড়ি ফিরে জ্বালানি কাঠ রাখার ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভান। জ্বালানি কাঠ ও ওই ঘরের টিনের চালা পুড়ে গেছে।’