নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ পৌর এলাকার পার নওগাঁ হাজিপাড়া মহল্লায় সাবিনা ইয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই মহল্লার বাসিন্দা সাবেক সেনাসদস্য হারুন আল রশিদের স্ত্রী। এ ঘটনায় গৃহবধূর ভাই সেকেন্দার আলী বাদী হয়ে গতকাল বুধবার নওগাঁ সদর মডেল থানায় স্বামীসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহার থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে হারুন আল রশিদ বেদম মারধর করায় সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।