নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলায় গতকাল মঙ্গলবার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. রাব্বি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার দোগাছী গ্রামের রেজাউল ইসলাম ও তাঁর ভাগনে আলী আজম গংয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল নয়টার দিকে আলী আজম চাচাতো ভাই রাব্বিকে নিয়ে একটি জমি দখল করতে যান। খবর পেয়ে রেজাউল ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁরা রেজাউলকে মারধর করেন। পরে রেজাউলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাব্বি ও আলী আজমের ওপর হামলা চালান। উভয় পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন। গ্রামবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। সদর থানার উপপরিদর্শক ফিরোজ কবির জানান, এ ঘটনায় রাব্বির বাবা হত্যা মামলা করেছেন।