নওগাঁয় ট্রাক উল্টে চালকসহ দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা উপজেলার সুতিহাট এলাকায় গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালক আবদুর রাজ্জাক (৪৫) ও চালকের সহকারী সাইফুল ইসলাম (৩০) নিহত হন।দুর্ঘটনায় ওই ট্রাকে থাকা হালিমুল ইসলাম নামের এক ট্রাকশ্রমিক গুরুতর আহত হন। তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আবদুর রাজ্জাকের বাড়ি নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায়। আর সাইফুলের বাড়ি নওগাঁ সদর উপজেলার ভীমপুর গ্রামে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।