নওগাঁয় ট্রাকচাপায় পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদ (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে হাঁপানিয়া বাজার এলাকার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ সদর উপজেলার একডালা গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে হাঁপানিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।