নওগাঁয় তরুণ, দেবীগঞ্জে দিনমজুর চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে একজন শিক্ষক ও পঞ্চগড়ের দেবীগঞ্জে একজন দিনমজুর খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:আদমদীঘি (বগুড়া): নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পুরাতনপাড়া গ্রামে গত রোববার সকাল নয়টার দিকে সাঈদুর রহমানের (৩২) পরিবারের সঙ্গে তাঁর বড় ভাই মোস্তফার পরিবারের ঝগড়া বাধে। এ সময় মোস্তফার হাঁসুয়ার আঘাতে সাঈদুর আহত হন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে তিনি মারা যান। সাঈদুর ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বুলেট (২০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেবীগঞ্জ থানার পুলিশ রোববার দুপুরে দেবীডুবা ইউনিয়নের বারোঘড়িয়া গ্রামের মোতালেবের বাড়ির পাশে হলুদখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, বুলেটের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বৌমারী গ্রামে। তিনি মোতালেবের বাড়িতে দিনমজুরি করতেন।চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার চুনাখালীতে শনিবার ভোরে লুৎফর রহমান (৬৫) নামের অবসরপ্রাপ্ত একজন স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে বাড়ির সামনে থেকে গোবর সরানোকে কেন্দ্র করে লুৎফর রহমানের সঙ্গে তাঁর ভাতিজা বোগদাদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বোগদাদসহ আরও দুজন ধারালো অস্ত্র দিয়ে লুৎফরকে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার পর বোগদাদ ও তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ বোগদাদের বাবা গোলাম মোহামঞ্চদ, মা হামেদা বেগম, স্ত্রী মোমেনা বেগম ও একই গ্রামের আবদুল মমিনের স্ত্রী পরিকে গ্রেপ্তার করেছে।এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মরিয়ম বেগম গ্রেপ্তার হওয়া ওই চারজনসহ সাতজনের বিরুদ্ধে শনিবার থানায় হত্যা মামলা করেছেন। লুৎফর রহমান পূর্ব চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক।