নওগাঁয় দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুরে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক সমাজ। প্রধান সড়ক, মহাদেবপুর, নওগাঁ, ২৫ আগস্ট। ছবি: শহিদুল ইসলাম
নওগাঁর মহাদেবপুরে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক সমাজ। প্রধান সড়ক, মহাদেবপুর, নওগাঁ, ২৫ আগস্ট। ছবি: শহিদুল ইসলাম

নওগাঁর মহাদেবপুরে দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। গতকাল শনিবার সকালে শহরের প্রধান সড়কে এ মানববন্ধন হয়।

মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় চান্দাস কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও দাদন ব্যবসায়ীদের হাতে নিঃস্ব বেশ কয়েকজন নারী-পুরুষ।

বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, মহাদেবপুরসহ নওগাঁ জেলাজুড়ে দাদন ব্যবসায়ীরা ব্যাংকের ফাঁকা চেক ও জমির ফাঁকা দলিলের বিনিময়ে টাকা দিচ্ছেন। এরপর টাকা পরিশোধ হলেও আরও টাকার লোভে ফাঁকা চেক ও দলিলে নিজেদের ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে মামলা করেন। ঋণগ্রহীতাকে জিম্মি করে টাকা ও জমি হাতিয়ে নিচ্ছেন তাঁরা। এতে সমাজের নিম্ন আয়ের পরিবার জায়গা-জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। কেউ কেউ চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। সমাজের এমন সমস্যা থেকে নিস্তার পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। প্রধান সড়ক, মহাদেবপুর, নওগাঁ, ২৫ আগস্ট। ছবি: শহিদুল ইসলাম
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। প্রধান সড়ক, মহাদেবপুর, নওগাঁ, ২৫ আগস্ট। ছবি: শহিদুল ইসলাম

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাদন ব্যবসায়ীদের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন।