নওগাঁয় দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছী ও ধামুরহাট উপজেলায় গতকাল রোববার দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বদলগাছী থানার পুলিশ গতকাল সকালে উপজেলার গোবরচাপা গ্রামের একটি কলাবাগান থেকে সাগরী ওঁরাও (৭) নামের এক আদিবাসী শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেলিন আলমগীর জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেছে। শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে ধামুরহাট থানার পুলিশ গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ছিলিমপুর গ্রামের একটি আখক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথাবিহীন গলে যাওয়া লাশ উদ্ধার করেছে। ধামুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, আখক্ষেতে কাজ করতে যাওয়া শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে।