প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাটকের শক্তি মানবতার মুক্তি’ স্লোগানে গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে নওগাঁয়। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের (মানাপ) এক যুগ পূর্তি উপলক্ষে সংগঠনটির নওগাঁ জেলা শাখা এই উৎসবের আয়োজন করেছে। গতকাল বিকেলে উৎসবের
উদ্বোধন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব আবু সাঈদ খান। মানাপ নওগাঁর শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুর রহমান, নওগাঁ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন প্রমুখ। উদ্বোধনী দিনে নৃত্যানুষ্ঠান ও চারটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটক পরিবেশন করে নওগাঁ পৌরসভা, শৈলগাছি ইউনিয়ন, হাঁপানিয়া ইউনিয়ন ও পিএম বালিকা উচ্চবিদ্যালয় নাট্যদল নাটক পরিবেশন করে।